ঢাকা, -

আলোচিত সংবাদ

জঙ্গি সংগঠনে অর্থায়ন মামলায় শাকিলা ফারজানাসহ ২৫ আসামি খালাস

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম ভিত্তিক জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় বিএনপি নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ২৫ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১০ মার্চ) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. আবু হান্নান এই রায় দেন।

চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুস সাত্তার সরোয়ার জানান, মামলায় সাক্ষীরা সাক্ষ্য দিতে দীর্ঘদিন ধরে আসছেন না। একজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (র.)-এ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা থেকে জঙ্গি সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় র‌্যাব সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অভিযুক্ত করা হয়। মামলায় শাকিলার বিরুদ্ধে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আনে র‌্যাব।

আরও পড়ুন  দুবাই'য়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি, অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

এদিকে মামলার শুরু থেকে বিএনপির দাবি, আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাকিলা ফারজানাকে অভিযুক্ত করা হয়েছে। শাকিলা ফারজানার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী সংসদীয় আসনের জনপ্রিয় এমপি ছিলেন। পিতার অবর্তমানে শাকিলা ফারজানার জনপ্রিয়তা পেতে থাকেন। এতে করে প্রতিহিংসা পরায়ন হয়ে সরকার তাকে এ মামলায় অভিযুক্ত করেছে। শাকিলা ফারজানা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

আরও পড়ুন  এক দিনেই ৮২৬ বিচারকের পদোন্নতি ও বদলি

তদন্তের একপর্যায়ে ওই বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে। তদন্ত শেষে পরের বছরের মার্চ মাসে র‍্যাব দুই মামলায় শাকিলাসহ ৬১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। দুটি মামলার অভিযোগপত্রে বলা হয়, বাহরাইনের নাগরিক আল্লামা লিবদির নির্দেশে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আসামিরা নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলেন। জঙ্গি অর্থায়নের জন্য মনিরুজ্জামান ওরফে ডনের তিনটি হিসাব নম্বরে আইনজীবী শাকিলা ফারজানা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ টাকা, হাছানুজ্জামান দুই দফায় ১৫ লাখ ও ১৬ লাখ টাকা, মাহফুজ চৌধুরী ২৫ লাখ জমা করেন। হাটহাজারী ও বাঁশখালী থানার দুই মামলায় ৬১ আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়া বৈধ

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি হাটহাজারীর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় শাকিলাসহ ৩১ আসামিকে খালাস দেন আদালত।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ