ঢাকা, -

আলোচিত সংবাদ

জনগণ এবার কোনোভাবেই বিনা ভোটের নির্বাচন হতে দেবে না: জামায়াত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন আবারও নাকচ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, জামায়াতের অভিধানে ‘আঁতাত’ শব্দ নেই। জামায়াত ১০ বছর পর ঢাকায় সমাবেশ করেছে, তা যদি আঁতাত হয়, তাহলে যারা নিয়মিত সমাবেশ করছে তারাও কি সরকারের সঙ্গে আঁতাত করে চলেছে?

শনিবার (৮ জুলাই)  চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেছেন বলে জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জামায়াত সরকারের সঙ্গে সমঝোতায় সমাবেশের অনুমতি পেয়েছে- এমন গুঞ্জনের মধ্যে এ বক্তব্য দিলেন মুজিবুর রহমান। বিএনপির নাম না নিলেও ধারণা করা হচ্ছে দলটির নিয়মিত সভা-সমাবেশ করার প্রতি তিনি ইঙ্গিত করেছেন।

চুয়াডাঙ্গা জেলার আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মুজিবুর রহমান বলেছেন, জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এর অর্থ এই নয়, সরকারের পাতানো নির্বাচনে অংশ নেবে। শুধুমাত্র কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনে যাবে। জনগণ এবার কোনোভাবেই বিনা ভোটের নির্বাচন হতে দেবে না।

আরও পড়ুন  আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান

তিনি আরও বলেছেন, গত ১৫ বছরে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পাঁচজন নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। প্রায় এক লাখ নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের কারাগারে আটকে রাখা হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত করতে আঁতাতের প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

আরও পড়ুন  লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ