- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জয়পুরহাটে বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী সম্পূর্ণ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচবিবির উপজেলার ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম এ তথ্য নিশ্চিত করেন।

ঐ বাড়ীতে কর্মরত রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানায়, বাড়িটিতে সংস্কার কাজ করছিলেন তারা। বালু সিমেন্ট মিশ্রণ বেশি হওয়ায় বাড়ির মালিক তাদেরকে গোসল খানার মেঝের কাজ করতে বলেন। কাজ করতে গিয়ে তারা সেখানে কোদাল দিয়ে মাটি সরাতেই অর্ধ পচা জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের দুর্গন্ধ পান।

আরও পড়ুন  ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন আ.লীগের মিছিল

এ সময় বিষয়টি পাঁচবিবি থানায় জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, মাটির নিচে মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান মরদেহটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড