- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জয়পুরে আধাঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প

ভারতের জয়পুরে আধাঘণ্টার ব্যবধানে ৩ বার আঘাত হেনেছে ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটের এই ভূমিকম্প ছিল ৩ দশমিক ৪ মাত্রার। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর আগে ভোর ৪টা ২২ মিনিটে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪টা ৯ মিনিটে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বিজয় এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছে।