ঢাকা, -

আলোচিত সংবাদ

জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসও উদ্বোধন করেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেন।

টাওয়ারটি অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা দিয়ে নির্মিত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন  গণঅধিকার পরিষদেই যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

দেশের নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সহায়তা করবে জয়িতা ব্র্যান্ডের অধীনে পরিচালিত স্থাপনাটি।

এখানে দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য, সাপ্লাই চেইন ও সেবা সর্বজনীন প্রবেশাধিকারসহ বাজারজাত করার সুবিধা রয়েছে।

এই ভবনে জ্ঞান, দক্ষতা, ব্যবসায় ব্যবস্থাপনা ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা দেওয়া হয়েছে।

জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে চাইল্ড ডে-কেয়ার সেন্টার, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, জিমনেসিয়াম ফর উইমেন, সুইমিংপুল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুডকোর্ট ও ক্যাফে। তা ছাড়া চালু হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেস।

আরও পড়ুন  পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১১

নবনির্মিত টাওয়ারটিতে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধাসহ প্রশস্ত লবি সুবিধা থাকবে। এ ছাড়া থাকবে জয়িতা ফাউন্ডেশনের সদর দপ্তর।

২০২১ সালের ১ ডিসেম্বর ১২ তলা জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ধানমন্ডির ২৭ (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে টাওয়ারটি নির্মিত হয়েছে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় 'মোখা' আরও এগিয়েছে, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

তিনি বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কর্মসূচির উদ্বোধন করেন।

ইতোমধ্যে সরকার ফাউন্ডেশনের জন্য টোকেন মূল্যে দেশের প্রতিটি বিভাগে এক বিঘা জমি বরাদ্দ করেছে।

জয়িতা প্রতিটি জেলা ও উপজেলায় কার্যক্রম চালু করে সারাদেশে নারীবান্ধব পৃথক বিপণন নেটওয়ার্ক গড়ে তুলতে চায়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ