ঢাকা, -

আলোচিত সংবাদ

জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয়জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (২ মার্চ) পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন  রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ডেঙ্গুরোধে মানতে হবে ৫ নির্দেশনা

আরেক প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিয়োগ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, খুলনা-৩ আসনের রফিকুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ