বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
রবিবার (৪ জুন) সকাল ১০টা ৩মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন। এসময় তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। আর জাপান দূতাবাস প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই।














