- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন চেয়ারম্যান পত্নী শেরীফা কাদের

স্ত্রী শেরীফা কাদেরকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ আলম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে যা কার্যকর হয়েছে।

আরও পড়ুন  চবিতে হত্যাচেষ্টা মামলার আসামির পদোন্নতিতে বোর্ড, আন্দোলনে প্রত্যাহার

জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন। দলে জি এম কাদের ও রওশন এরশাদের আলাদা বলয় রয়েছে। জি এম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাপা।

আরও পড়ুন  চট্টগ্রামে আটকের পর বিটকয়েন আত্মসাৎকান্ডে ৬ পুলিশ সদস্য বরখাস্ত