ঢাকা, -

আলোচিত সংবাদ

জামায়াত ভণ্ড ইসলামী পার্টি: হেফাজতে ইসলাম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জামায়াতে ইসলামীকে ভণ্ড ইসলামি পার্টি বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আয়োজক ছিল ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’।

সেখানে হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।

আরও পড়ুন  'জুলাই ঐক্য' বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী।

আরও পড়ুন  কেএনএফ প্রধান সমন্বয়ক গ্রেফতার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ