ঢাকা, -

আলোচিত সংবাদ

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সব মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ

নিয়মমাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেয়া হয়।

কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন  কক্সবাজারে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

সাত বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন।

আরও পড়ুন  হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে মা মাছ

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ