- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের প্রথম সরকার, যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল এবং বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন।

রবিবার (২৬ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন  ফখরুলের পর সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

তিনি বলেন, জিয়াউর রহমানের কাছে যে চিঠি বিগ্রেডিয়ার বেগ লিখেছিল, সেই চিঠির মাধ্যমে এটি প্রমাণিত হয় জিয়াউর পাকিস্তানির গুপ্তচর হিসেবে কাজ করেছিল। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, আর বেগম খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তানির ক্যান্টনমেন্টে থাকে, এটা কী কোনোভাবে সম্ভব?

তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আমার পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্পাদক (মৃণাল কান্তি দাস) দাঁড়িয়ে আছেন। মুক্তিযুদ্ধের সময় কোনো এক মুক্তিযোদ্ধাকে পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে। সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে খালেদা জিয়াকে নতুন বউয়ের আদলে আদর-যত্ন করে, এতে তো  প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের শ্রদ্ধাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে।

আরও পড়ুন  অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: মির্জা ফখরুল

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়েছে বিধায় আজকে ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় আবোল-তাবোল বকছেন।