- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জিরার দাম কমল কেজিতে ৫৫০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে জিরা আমদানি। রমজান মাস ও ঈদ উপলক্ষে আমদানি বেড়েছে এ পণ্যের। ফলে প্রতি কেজিতে ৫৫০ টাকা দাম কমেছে মসলাজাতীয় এ পণ্যটির।

সোমবার (১ এপ্রিল) স্থলবন্দরের আমদানিকারক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামীতে এর দর আরও কমতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

জানা যায়, বর্তমানে সেখানে কেজিপ্রতি জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। গত ডিসেম্বরে যা ছিল ১১৫০ টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৫৫০ টাকা। সারাদেশের বাজারে যার ইতিবাচক প্রভাব পড়েছে। গোটা দেশে প্রকারভেদে এ মসলা এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৪০ টাকায়।

আরও পড়ুন  গরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, চলতি বছর ভারত থেকে জিরা আমদানি বেশি হয়েছে। ফলে দাম কমতে শুরু করেছে। গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দরপতন ঘটেছে কেজিপ্রতি ৫৫০ টাকা।

তিনি আরও বলেন, বর্তমানে ভারত থেকে আমদানি করা ভালো মানের জিরা কাকা ৬০০ টাকা, বাবা ৬২০ টাকা, মধু ৬২০ টাকা, অমরিত ৬০০ টাকা, সোনা ৬৩০ টাকা এবং ডিবিগোল্ড ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’, আঘাত হানতে পারে কাল

হিলি বাজারের মসলা ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন জিরা ওঠায় বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে দর কমছে।

প্রসঙ্গত, গেল বছর রোজা শুরুর আগে দেশের বাজারে কেজিপ্রতি জিরা বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে ডলার সংকট, আমদানি শুল্ক বৃদ্ধিসহ নানা অজুহাতে কয়েক দফা বেড়ে গত ডিসেম্বরে খুচরা পর্যায়ে ভারতীয় জিরা বিক্রি হয় সর্বোচ্চ ১২০০ টাকায়। এখন সেই জিরাই পাওয়া যাচ্ছে ৬০০ থেকে ৬৪০ টাকায়।

আরও পড়ুন  রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি