জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে।
কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি, বলেন নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রথমে রাজনৈতিক ঐক্যমতের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরবর্তীতে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।
জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।














