ঢাকা, -

আলোচিত সংবাদ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, পুড়ে গেছে ৩টি বগি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ট্রেনটির দুটি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে গেছে। 

বুধবা (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার সেলিম জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ট্রেনটির দুটি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে যায়।

আরও পড়ুন  জাপানে ফের সাড়ে ৩ ঘণ্টায় ৫ বার ভূমিকম্প

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ