ঢাকা, -

আলোচিত সংবাদ

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার টেকনাফে পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) ও দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

আরও পড়ুন  জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘটনায় মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাস করা একই পরিবারের চারজন নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানের মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ

ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ঘটনা জানার পর পর আশপাশের লোকজন  উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ