ঢাকা, -

আলোচিত সংবাদ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারে টেকনাফ উপজেলার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

আরও পড়ুন  পরিবারসহ জি এম কাদেরকে হত্যার হুমকি

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় একটি সালিশ বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি, ডি ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫-৬ দুষ্কৃতকারী তার গতিরোধ করে।

পরে তারা মোহাম্মদ আলমকে তুলে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি ওসমান গনি বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বনের মাটি খনন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ