ঢাকা, -

আলোচিত সংবাদ

টোঙ্গায় আঘাত হেনেছে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ মে) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়।

সুনামির কোনো ঝুঁকি নেই উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ২১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

দেশটির আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেছেন, ভূমিকম্প টের পেয়েছেন জানিয়ে ভোরবেলা সাধারণ মানুষ আমাদের কাছে ফোন করেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

মাত্র ১ লাখ জনসংখ্যার দেশ টোঙ্গা। দ্বীপরাষ্ট্রটি পর্যটকদের বেশ পছন্দের।

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘শক্তিশালী কম্পন অ্যাপিয়া’র কাছের অফিসটিকে কাঁপিয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাসমূহে টেকটোনিক প্লেটগুলি প্রায়শই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে ।

আরও পড়ুন  ঝিনাইদহ-১ আসনে জয়ী হলেন ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান

তথ্য- টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ