- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ডিএমপিতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হরুনর রশিদও ছিলেন বলে জানা গেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাতের মধ্য দিয়ে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ভারত-রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূতের অভিনন্দন

ডিএমপি সূত্র জানায়, চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে। আগামীতে কীভাবে কাজ করবে এমন বিষয়ও তাদের আলোচনায় উঠে আসে। তবে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে ডিএমপি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।