- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ২০২ জন

রাজধানীসহ সারা দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জুলাই) দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন।

আরও পড়ুন  জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা

শাহাদত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। একই সময়ে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে একজন মারা গেছেন।

শাহাদত আরও জানান, ঢাকায় ভর্তি রোগী রয়েছেন ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছর এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মারা গেছেন ২৩৯ জন।

আরও পড়ুন  চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে নিহত ৩জনের ১জন ছাত্রদল নেতা