ঢাকা, -

আলোচিত সংবাদ

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, আক্রান্তে নতুন রেকর্ড

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে।

একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৭৬৪ জন। যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  গণতন্ত্রকে সংহত কর‍তে হলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন।

আরও পড়ুন  'নৌকা' প্রতীকে ভোট করবে ১৪ দলীয় জোট: ইনু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ