ঢাকা, -

আলোচিত সংবাদ

ড. ইউনূসকে ধন্যবাদ ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, তিনি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, কঠিন চ্যালেঞ্জের সময় বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।

আরও পড়ুন  ‘সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি': প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেন। ছবি: সংগৃহীত

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভূমিকা রাখায় তিনি তার ‘প্রিয় বন্ধু’ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞ।

পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন  বিশ্বের দীর্ঘতম মেয়াদের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা: সিএনএন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ