ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় এলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসেছেন। তিনি বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।

শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় আসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন  নোয়াখালীতে ফেরি নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

রবিবার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেনে আমিনা জে মোহাম্মেদ। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

এরপর সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন আমিনা জে মোহাম্মেদ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ