ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
শনিবার (১২ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।
হঠাৎ করে ঢাকায় উড়ে আসার উপলক্ষ তাঁর নতুন সিনেমা ‘স্পর্শ’। আজ (শনিবার) সন্ধ্যায় যৌথ প্রযোজনার সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নিতেই ঢাকায় আসেন তিনি।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে সিনেমাটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হবে। এর আগে কলকাতায় দৃশ্যধারণের মাধ্যমে সিনেমাটির নির্মাণ শুরু হয়।