ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের নাগরিক যারা গ্রিসে যেতে ইচ্ছুক তাদের জন্য দেশটি ঢাকায় ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় এই ডেডিকেটেড সেন্টার চালু করেছে।

এই সেন্টারে ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবর (নোম্যাড) সহ সব ধরনের ভিসা ক্যাটাগরি ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। সেন্টারটি চালু হওয়ায় গ্রিসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দিতে এখন থেকে আর ভারতের রাজধানী দিল্লি যেতে হবে না।

আরও পড়ুন  ঈদে টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন বলেন, যারা কাজ, শিক্ষা, ব্যবসা ও অবসর সময় কাটানোর জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী, নতুন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। এই উন্নয়ন জিভিডব্লিউসির সঙ্গে আমাদের বিশ্বস্ত অংশীদারিত্বের আরেকটি অধ্যায়, যার সঙ্গে আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি।

ভিসা আবেদনকারীদের তাদের আবেদন জমা দিতে এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধন করতে বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) যাওয়ার আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেতে জিভিডব্লিউসি ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুন  ‘শাপলা’ না পেলে নির্বাচন কীভাবে হয়, দেখে নেওয়ার হুঁশিয়ারি সারজিসের

এই লিংকে আবেদন করতে পারবেন।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে ৪ হাজার কর্মী নিয়োগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে গ্রিস। তবে এ চুক্তি স্বাক্ষরেরও এক বছর পেরিয়ে গেলেও এ দেশে গ্রিসের দূতাবাস না থাকায় এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। কবে থেকে কর্মী নিয়োগের আবেদন শুরু হবে এ বিষয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে।

আরও পড়ুন  ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ