- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঢাকার উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানী ঢাকার উত্তরাতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার ফাইটার শিহাব সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় 'রুপান্তর বাংলা'র বাশঁখালী প্রতিনিধি নিহত