ঢাকার গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বিষয়টি তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলশান ১ নম্বরে ডব্লিউ আর টাওয়ারের ১৭তলা ভবনের ১০তলায় আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।