ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার পথে হাদির মরদেহ বহনকারী বিমান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫ সিঙ্গাপুর ত্যাগ করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ০৩ মিনিটে (ঢাকা সময় দুপুর ২টা ০৩ মিনিট) হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

এদিকে, সন্ধ্যায় ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির।

আরও পড়ুন  স্মারকলিপি দিয়েই বিদ্যুৎ ভবন ছাড়ল বিএনপি

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমারা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

আরও পড়ুন  ভয়াবহ বন্যার কবলে তুরস্ক, প্রাণ গেল ১৪ জনের

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ