ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৫ মরদেহ হস্তান্তর

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৫টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) ভোর থেকে স্বজনরা শনাক্ত করার পর তাদের পরিচয় নিশ্চিত হয়ে এ হস্তান্তর কাজ শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে সহকারী ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিস) জানান, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের ভেতর এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

স্বজনরা তাদের চেহারা, জামা-কাপড় দেখে শনাক্ত করেন। পরে পরিচয় নিশ্চিত হয়ে মরদেহগুলো তাদের কাছে দেওয়া হয়েছে। হস্তান্তরের এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে।

তিনি আরো জানান, শনাক্ত না হওয়া ছয়জনের মরদেহের ভেতর পাঁচজনেরই চেহারা বুঝা যাচ্ছে। তবে একটি মরদেহ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। সেই মরদেহটি ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর করা সম্ভব হবে না।

আরও পড়ুন  বহদ্দারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

এর আগে, বৃহস্পতিবার রাতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ হস্তান্তরের জন্য নিহতদের স্বজনদের তথ্য চাওয়া হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

এদিকে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আরও পড়ুন  বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটপাত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ