ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী ঢাকার মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে।

সোমবার (১০ জুলাই) রাতে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে জাকির হোসেন নামে এক সিকিউরিটি গার্ড আহত হয়েছে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন  জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আরেকটি ককটেল অবিস্ফোরিত রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিস্ফোরণের ঘটনায় আহত সিকিউরিটি গার্ড জাকির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ।

এ ঘটনায় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ভয়েস অফ এশিয়াকে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি। সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জেনেছি। হামলার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে জানা যাবে।

আরও পড়ুন  বোয়ালখালীতে টেম্পুর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ, আহত ২

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ