ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।তবে গুগল ভূমিকম্প সিস্টেমে দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
তবে উৎপত্তিস্থল চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতে এর মাত্রা ছিল ৬দশমিক ০।
এদিকে, ভয়েস অফ এশিয়ার খুলনা, কক্সবাজার, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানান, আজ সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার মাত্রা ছিলে ৪.২। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।














