ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চট্টগ্রামের দুই যুবকসহ পাঁচ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকালে ওই মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চট্টগ্রামের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবসারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

আরও পড়ুন  সিএমপি'র ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবলডেকার বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও ১৫ জন।

বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখনও নিহতদের মধ্যে তিন জনের পরিচয় শনাক্ত করতে পারিনি।

আরও পড়ুন  হাটহাজারিতে পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ