- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত আরো ১০ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন বেলাশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে সেখানে অপর আরো দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে আরসা সদস্য নিহত

এসআই মনিরুল ইসলাম আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোন যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।