ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন ও তার পত্নী সয়যুক্তা রুপন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

শুক্রবার (১২ মে) সকালে তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন  আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিংহ রুপন, তার পত্নী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনকালে মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিংহ রুপনকে একটি উত্তরীয় পরিয়ে (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সর্বজনীন পূজা কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, জয়ন্ত কুমার দে প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনীর ‘রেড লাইন’ ঘোষণা

পৃথ্বীরাজসিংহ রুপন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটোসেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন-২০২৩’ এবং দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন।

সূত্র- বাসস।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ