ঢাকা, -

আলোচিত সংবাদ

তাইওয়ান ইস্যুতে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ম্যাককাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বেজিং যদি তাইওয়ানে আক্রমণ করে তবে মার্কিন কংগ্রেস চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের অনুমোদন দেবে বলে মন্তব্য করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল।

রবিবার (৯ এপ্রিল) তাইপে সফরে ফক্স নিউজকে সাক্ষাৎকারে এ কথা জানান ম্যাককাল। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

তিনি বলেন, যদি চীন তাইওয়ান আক্রমণ করে তবে এটি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং মার্কিন জনগণ কথা বলবে। জনগণ যদি কিছুকে সমর্থন করে, তবে কংগ্রেসও তা অনুসরণ করবে।

আরও পড়ুন  বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মার্কিন প্রতিনিধি দলের সফরকে চীনকে প্রতিহত করার উপায় হিসেবে বর্ণনা করে ম্যাককাল বলেন, যুদ্ধ সব সময়ই শেষ উপায়। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককালের নেতৃত্বে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছেন।

সফর প্রশ্নে ম্যাককাল জানিয়েছেন, গণতান্ত্রিক দ্বীপের প্রতি সমর্থন জানাতে এই সফর। তাইওয়ানের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং শান্তি চায়। এর আগে তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের সফরের কারণে মার্কিন-চীন সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছিল। কারণ তাইওয়ানকে চীন নিজের সার্বভৌম ভূখন্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

আরও পড়ুন  রাজপথে শিবির, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোয় তাইওয়ানের প্রতি সামরিক সহায়তা বাড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে রক্ষা করতে দ্বীপটিতে ৩০ থেকে বাড়িয়ে ১০০-২০০ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের বৈঠক নিয়ে আগেই সতর্ক করেছিল চীন। তবে বেজিংয়ের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে বৈঠকটি করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। জবাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরুর পাশাপাশি শুক্রবার যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূত সিয়াও বি-খিমের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।

আরও পড়ুন  কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে তোলা যাবে না প্রশ্ন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ