ঢাকা, -

আলোচিত সংবাদ

তাপপ্রবাহের তীব্রতা আরও বেড়েছে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বেড়েছে। কক্সবাজারে থার্মোমিটারের পারদ উঠেছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৬ এপ্রিল) এমনই পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান।

আরও পড়ুন  বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আহত ৫

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন  জি-২০ সম্মেলনে লাভরভ-ব্লিঙ্কেন'র বৈঠক

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ