- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই অভিনন্দন বার্তা পাঠান তিনি। ঢাকায় চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বার্তায় লি কিয়াং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান করেছে।

আরও পড়ুন  নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: হর্ষবর্ধন শ্রিংলা

পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতায় দেশগুলো আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। চীন সরকার নতুন বাংলাদেশি সরকারকে মসৃণ শাসনব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে সমর্থন করে।

লি কিয়াং বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সব ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে একটি নতুন স্তরে উন্নীত করতে হবে; যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়।

আরও পড়ুন  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।