ঢাকা, -

আলোচিত সংবাদ

তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী, একান্ত সচিব আব্দুস সাত্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

আরও পড়ুন  'অনন্যা' আবাসিকে কলেজ ছাত্র খুন, ঘটনার নেপথ্যে 'ডিএসএলআর' ক্যামেরা; গ্রেপ্তার ৫

অন্যদিকে সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ পাওয়া প্রেস সচিব সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

আরও পড়ুন  তোশাখানা মামলায় ইমরান খানকে সাজা দেয়া বিচারককে ওএসডি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ