ঢাকা, -

আলোচিত সংবাদ

তিন দফা দাবিতে রবিবার থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রবিবার (৩ সেপ্টেম্বর ) থেকে তেল সরবরাহ বন্ধ রাখবে পেট্রল পাম্প মালিক সমিতি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে পেট্রল পাম্প মালিক সমিতির মিটিং হলেও তা সন্তোষজনক না হওয়ায় তারা ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পথেই হাঁটছে।

আরও পড়ুন  'চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে উধাও ১৪৯ ভরি সোনা'

এ বিষয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির মুখপাত্র বলেন, আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না। ঘোষণা অনুযায়ী রবিবার থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন  তফসিল নিয়ে সুজন সম্পাদকের প্রতিক্রিয়া

পেট্রল পাম্প মালিক সমিতির তিন দফা দাবিগুলো হলো—

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের ‘রোল মডেল’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ