ঢাকা, -

আলোচিত সংবাদ

তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র এবং শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৩ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষাবোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম রবিবার (১৪ মে) বন্ধ থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন  চীন-বাংলাদেশের বন্ধুত্ব এখন আরও শক্তিশালী:

শনিবার আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের (১৪ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

এদিকে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের রবিবার (১৪ মে) ও সোমবারের (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাকি বোর্ডগুলোর পরীক্ষা আগের সূচিতেই হবে। স্থগিত হওয়া বোর্ডগুলোর পরীক্ষার পরিবর্তির সূচি পরে জানিয়ে দেবে কমিটি।

আরও পড়ুন  শীতলক্ষ্যায় তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৬

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ