- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২ জুন) স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান। এ তথ্য জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।

সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  হ্যাকারের দখলে বিমানের ই-মেইল সার্ভার, তদন্তে কমিটি গঠন

বৃহস্পতিবার (১ জুন) রাত ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি  ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংশ্লিষ্ট সচিবসহ  পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

আরও পড়ুন  নির্বাচনের আগে যে ৫ বিষয়ে সমঝোতা করবে না আ.লীগ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তুরস্ক সফর শেষে আগামী ৬ জুন রাষ্ট্রপতির  দেশে ফেরার কথা রয়েছে।