- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতায় আসছেন মোদি: জরিপ

উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের কারণে ভারতের সরকার নরেন্দ্র মোদীর ওপর ক্রমেই আস্থা হারাচ্ছেন দেশটির জনগণ। এরপরও মোদি তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে সামনের নির্বাচনে তৃতীয় মেয়াদে সহজ জয়ের পথে রয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) ইন্ডিয়া টুডে’র ‘দ্য মুড অব দ্য নেশন’ শীর্ষক এক জরিপে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ২৬ টি বিরোধীদলের নতুন জোট ইন্ডিয়ার জনপ্রিয়তাও বেড়েছে। তারাও নির্বাচনে ভাল করবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য মোদিই ৩৬ পয়েন্টে রাহুল গান্ধীর চেয়ে এগিয়ে আছেন।

আরও পড়ুন  আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

এখনই ভারতে নির্বাচন হলে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৪২ আসনের মধ্যে ২৮৭ টি আসন জিতবে, বলছে জরিপ। ভারতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের মে মাসে। যদিও তার আগে কয়েকটি রাজ্য নির্বাচন হওয়ার কথা রয়েছে।

পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে বিশাল জয় নিয়ে ভারতের ক্ষমতায় এসেছিলেন মোদি। এরপর জনকল্যাণমূলক অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদ দিয়ে তিনি ক্ষমতা সুসংহত করেছেন। কিন্তু একইসঙ্গে ভারতে এবছর জুলাইয়ে মূল্যস্ফীতি ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ ৭ দশমিক ৪৪ এ দাঁড়িয়েছে। খাবারের দাম সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ১১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

আরও পড়ুন  তিনদিনের সফরে ঢাকা আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

অর্থনীতিবিদরা বলছেন, আগামী ১০ বছরে ভারতে ৭ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে মাত্র ২ কোটি ৪০ লাখ।

ইন্ডিয়া টুডে বছরে দুইবার জরিপ চালায়। এবারে ১৫ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে এক লাখ ৬০ হাজার জনের বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৫৯ শতাংশ মানুষই বলেছে, তারা মোদি সরকারের কাজে সন্তুষ্ট। আর ৬৩ শতাংশ মানুষ বলেছে, প্রধানমন্ত্রী হিসাবে মোদি ভাল কাজ করছেন।

আরও পড়ুন  ইউপি চেয়ারম্যানদের এখনই অপসারণ নয়: উপদেষ্টা হাসান আরিফ

অন্যদিকে, মোদি ভাল কাজ করছেন না বলেছেন মাত্র ২২ শতাংশ মানুষ। যদিও এর আগে জানুয়ারিতে এ হার ছিল আরও কম, ১৬ শতাংশ। মূল্যস্ফীতি বাড়ায় মানুষের অসন্তুষ্টির হার বাড়ছে বলেই জানিয়েছেন জরিপ পরিচালনাকারী সংস্থার এক কর্মকর্তা।