ঢাকা, -

আলোচিত সংবাদ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি চাকা হঠাৎ ডিরেল হয়ে পড়ে। এতে সিলেট–ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

আরও পড়ুন  ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

তিনি আরও বলেন, লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ