- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ দল সুপার সিক্স পর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

নেপালের মুলাপানিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম বলেই দিলারা আক্তার ফিরে যান শূন্য রানে। আরেক ওপেনার শারমিন আক্তারও ৯ বলে ১১ রান করে আউট হন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

আরও পড়ুন  চন্দনাইশে প্রার্থিতা বাতিলের ভুয়া চিঠি নেট দুনিয়ায় ভাইরাল

দ্বিতীয় উইকেটে জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ১১০ রানের দুর্দান্ত জুটিতে শক্ত ভিত পায় টাইগ্রেসরা। দুজনেই ফিফটি হাঁকান। জোয়াইরিয়া ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা ৪২ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কায় খেলেন ৫৯ রানের ঝকঝকে ইনিংস।

শেষ দিকে হঠাৎ ছন্দপতন ঘটে বাংলাদেশের। মাত্র ২১ রানের ব্যবধানে হারায় ৫টি উইকেট। তবুও শেষদিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিওতে ৮ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

আরও পড়ুন  কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর

জবাবে রান তাড়ায় ম্যাচে ফিরতে পারেনি থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬ রান করেন। নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করলেও বাকিদের ব্যর্থতায় থাইল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ১২৬ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ছিলেন সবচেয়ে সফল। তিনি ২৫ রানে নেন ৩টি উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট।

আরও পড়ুন  চট্টগ্রামে ১৬ আসনের ১০টিতে লড়াই হবে আ.লীগ-স্বতন্ত্রে

এই জয়ে সুপার সিক্সে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ।