ঢাকা, -

আলোচিত সংবাদ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৯৬

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত ১৮তম দিন পার করেছে বৃহস্পতিবার। সংঘাতে উভয়পক্ষের ৯৬ জন প্রাণ হারান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করেছে। এতে নিহত হন কম্বোডিয়ার বেসামরিক এক নাগরিক।

আরও পড়ুন  নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

সংবাদ সংস্থার মতে, কম্বোডিয়ার জাতীয় পরিষদ থাইল্যান্ডের এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

ডেইলি নেশন থাইল্যান্ডের মতে, থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে অবস্থিত একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে ২৩ থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। আর বেসামরিক নাগরিক নিহত হন ৪১ জন।

আরও পড়ুন  ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিপজ্জনক ক্লাস্টার বোমা

এদিকে, কম্বোডিয়ায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করেছে থাইল্যান্ড। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সারা বিশ্বের অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এমন ঘটনা ঘটা উচিত নয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ