ঢাকা, -

আলোচিত সংবাদ

দায়িত্ব ফিরে পেলেন জালিয়াপালং ইউপির চেয়ারম্যান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রায় ১৩ মাস পর আবারও দায়িত্বে ফিরেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

একটি মামলার কারণে সাময়িক বরখাস্ত থাকার পর আদালতের রায়ে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকেরা ফুল দিয়ে তাকে বরণ করেন। দীর্ঘদিন পর চেয়ারম্যানকে ফিরে পেয়ে কার্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন  রাঙামাটিতে এগিয়ে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় একটি মামলা চলমান থাকায় ছৈয়দ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ওই সময় প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

দায়িত্ব গ্রহণের পর ছৈয়দ আলম বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আদালতের রায়ে পুনরায় দায়িত্ব ফিরে পাওয়ায় আমি ইউনিয়নের মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন  কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ছৈয়দ আলম। পরবর্তী সময়ে একটি মামলার জটিলতার কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ১৩ মাস পর তিনি আবারও দায়িত্বে ফিরলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ