- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দিল্লিতে ড্রোনসহ বাংলাদেশি নারী আটক

ভারতের দিল্লিতে অবৈধভাবে ড্রোন ওড়ানোর অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জুন) অক্ষরধাম মন্দিরের নো-ফ্লাইং জোনে ড্রোন ওড়ানোয় তাকে আটক করে দিল্লি পুলিশ।

আটক হওয়া ওই নারীর নাম মম মোস্তফা। তিনি সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার বিকেল ৩টার দিকে অক্ষরধাম মন্দিরের ওপর থেকে একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে দেখে নিরাপত্তরক্ষীরা পুলিশকে খবর দেয়। তারপর মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে ওই নারীকে অবৈধভাবে ড্রোন ওড়ানোর দায়ে আটক করে।

আরও পড়ুন  বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন থামাতে পারবে না: তথ্যমন্ত্রী

এদিকে দিল্লি পুলিশ জানায়, মম মোস্তফা নামে এক নারীকে আটক করা হয়েছে। অনুমতি না নিয়েই ৩৩ বছর বয়সী ওই নারী ড্রোন ওড়াচ্ছিল বলেও জানানো হয়। মন্দির ও আশপাশের এলাকার ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করছিলেন মোস্তফা। এ বিষয়ে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।

৩৩ বছরের মম মোস্তফা সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। তিনি ঢাকায় বসবাস করেন। গত মে মাসে ৬ মাসের ভিসা নিয়ে ভারতে যান তিনি।

আরও পড়ুন  স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা