ঢাকা, -

আলোচিত সংবাদ

দিল্লির আলিপুরে রংয়ের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রংয়ের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ আহত চারজন চিকিৎসাধীন এবং আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলিপুরের দয়ালপুর মার্কেটের একটি রং তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। তারপরই সেখানে ভয়ংকর আগুন লাগে, যা পাশের দুটি গোডাউন এবং একটি মাদকমুক্তি কেন্দ্র ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে, প্রথমে ২২টি ইঞ্জিন যায়। চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে। এতেই ১১ জন মারা যান। তারপর আগুন লাগে এবং তাদের দেহ পুড়ে যায়। দেহ শনাক্ত করার কাজ চলছে। তবে কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন  নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লেগেছিল। তার আগে, একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। সেই শব্দ শুনে বহু মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর, দমকলের প্রায় ৭-৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতির গুরুত্ব বিচারে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়।

আরও পড়ুন  বারুণী স্নানে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

গত মাসেও দিল্লির শাহদারার রাম নগর এলাকায় একটি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছিল।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ