ঢাকা, -

আলোচিত সংবাদ

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার, ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ইডির কর্মকর্তারা আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালের বাসভবনে যান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি।

আরও পড়ুন  সৌদি আরবে আলোচনায় বসছেন সুদানে যুদ্ধরত দুই পক্ষ

বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা।

এদিকে, কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন। রাত ৯টার দিকে কেজরীওয়ালকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশের এলাকায় জারি করা হয়েছে ১১৪ ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে।

আরও পড়ুন  ঢাকা সফরে আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

এ ব্যাপারে দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরীওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জেলে বসে সরকার চালাবেন।

দেশের ইতিহাসে কেজরীওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী-সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তাঁরা

আরও পড়ুন  ভারতের নৌঘাঁটির তথ্য হাতিয়ে নিল পাকিস্তান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ