ঢাকা, -

আলোচিত সংবাদ

দুই সপ্তাহের জামিন পেলেন ইমরান খান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দু’সপ্তাহের জামিন পেয়েছেন ইমরান খান।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়িাজের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছে দেশটির ডন নিউজ।

পাকিস্তানি সংবাদমাদ্যম ডন নিউজ জানিয়েছে, ইমরানের আইনজীবীরা জামিন আবেদনের সঙ্গে চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। এতে ইসলামাবাদ হাইকোর্টকে ইমরানের বিরুদ্ধে সব মামলা একত্রিত করতে এবং তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলার বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  বিএনপি'র রুহুল কবির রিজভীকে খুঁজে পাচ্ছেনা পুলিশ: ডিবি

শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর ইমরান খানের জামিন আবেদনের শুনানি শুরু হয়। দুপুর ১টার দিকে জুমার নামাজের বিরতি দেওয়া হয়। দেড় ঘণ্টা পর পুনরায় জামিন আবেদন শুনানি শুরু করেন আদালত।

মঙ্গলবার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে যান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এ ঘটনায় সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের এই গ্রেপ্তারকে বৈধ ঘোষণা করে এবং আট দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার ইমরানের এই গ্রেপ্তার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারের আদেশকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা দেয়। একইসঙ্গে আদালত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের জামিন শুনানির আদেশ দেয়।

আরও পড়ুন  ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ