- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলবো’ মাইজভান্ডারীর এমন বক্তব্যে হাইকোর্টের অসন্তোষ

দুদকের চামড়া ছিঁড়ে ফেলবো’ চট্টগ্রাম- ২ এর এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট আরও বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি। আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।

আরও পড়ুন  অস্ত্র মামলায় খালাস পেলেন রিজেন্টের সাহেদ

এসময় মাইজভান্ডারীর কাছে আদালতকে ব্যাখ্যা চাওয়ার কথা বললে দুদকের আইনজীবীকে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারীর দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তা নিয়ে দুদকের চামড়া ছিড়ে ফেলতে চান তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত সোমবার রাতে মাইজভান্ডারী শাহি ময়দানে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরিফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। যা তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!

আরও পড়ুন  ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে নজিবুল বশরের দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার এ দুই ছেলে হলেন তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর।